বসতি স্থাপনকারীদের গুলিতে ফিলিস্তিনি বৃদ্ধা নিহত, ছেলে ও নাতি আটক

সিটিজেন জার্নাল ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে জেরিকোর নিকটবর্তী আল-দুয়ুক আল-তাহতা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের রাতভর হামলায় ৭২ বছর বয়সী ফাধা ওয়াধা নামের এক ফিলিস্তিনি বৃদ্ধা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সম্প্রতি বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি দখল করে ও এলাকায় বসতি স্থাপন শুরু করেছে অবৈধ দখলদাররা।
বাসিন্দাদের ভাষ্যমতে, অধিকৃত পশ্চিম তীরের এই গ্রামে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বাড়িঘরের দিকে নির্বিচারে গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হন ওই বৃদ্ধা। তখন তিনি নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেনল। এ হামলায় তার ছেলেসহ আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
ওয়াধার স্বামীর চাচাতো ভাই আবু ইউনিস বলেন, বসতি স্থাপনকারীদের বহনকারী একটি গাড়ি তাকে ধাওয়া করে। কয়েকটি গাড়িতে প্রায় ১৫ জন বসতি স্থাপনকারী ছিল। তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে এবং গুলিবিদ্ধ হয়ে ফাধা ওয়াধা নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আরও বসতি স্থাপনকারী ঘটনাস্থলে পৌঁছালে ফিলিস্তিনি বাসিন্দারা আত্মরক্ষার্থে পাথর ছুঁড়তে শুরু করে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানো হলে ৬ জন পুরুষ আহত হন।
মা গুলিবিদ্ধ হয়েছেন খবর পেয়ে ওয়াধার ছেলে আরাফাত ফিধাত ঘটনাস্থলে ছুটে গেলে তিনিও আহত হন। তার স্ত্রী নামা ফিধাত জানান, বসতি স্থাপনকারীদের একজনের পার্ক করা একটি গাড়ির সঙ্গে দুর্ঘটনাবশত ধাক্কা লাগার সময় তিনি হতবিহ্বল হয়ে পড়েছিলেন। সে সময় গাড়িটি খালি থাকলেও বসতি স্থাপনকারীরা পাল্টা গুলি চালায় এবং আরাফাত গুলিবিদ্ধ হন।
নামা ফিধাত আরও বলেন, তার স্বামীকে রামাল্লার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ইসরায়েলি সৈন্যরা অ্যাম্বুলেন্সটি থামিয়ে তাকে গ্রেপ্তার করে। পরদিন ভোরে ইসরায়েলি সৈন্যরা তাদের ছেলে, অর্থাৎ ওয়াধার নাতিকেও গ্রেপ্তার করে। তিনি বলেন,আমরা কী করেছিলাম? আমরা কিছুই করিনি। এটা আমাদের বাড়ি, ওরাই অস্ত্র নিয়ে এসেছিল; আমরা নিরস্ত্র ছিলাম, আমরা ঘুমিয়ে ছিলাম।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, একটি গাড়িতে থাকা একদল ফিলিস্তিনি দ্রুতগতিতে একটি ইসরায়েলি গাড়িকে ধাক্কা দেয়। ফিলিস্তিনিরা গাড়ি থেকে নেমে হামলা চালালে তারাও পাল্টা গুলি চালায়। তবে স্থানীয়রা বলছেন, ৪ নভেম্বর বসতি স্থাপনকারীরা জোরপূর্বক এলাকায় প্রবেশের পর থেকেই তাদের জীবন নরকে পরিণত হয়েছে। বসতি স্থাপনকারীরা খামার ও কৃষিজমিতে প্রবেশে বাধা দেওয়ায় তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে এবং এখন মানুষের প্রাণও যাচ্ছে।
জাতিসংঘ ও বিশ্ববাসীর মতে পশ্চিম তীরের এসব বসতি সম্পূর্ণ অবৈধ হলেও গত কয়েক বছরে সেখানে ফিলিস্তিনিদের ওপর হামলা ও নিপীড়ন মারাত্মকভাবে বেড়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে ১১০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সৈন্যদের হাতে মারধরের শিকার হন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার ফটোগ্রাফার সুলেইমান আবু সুরুর।
সূত্র: দ্য গার্ডিয়ান

সরকারি বাহিনীর ৬৬০ হামলা, ১৭৮ হুথি যোদ্ধা হতাহত 