গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি-ক্লিনিকে অগ্নিসংযোগ

গোপালগঞ্জ সংবাদদাতা

গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি, ব্যক্তিগত কার্যালয় ও মালিকানাধীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৭টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে একদল নেতাকর্মী ক্লিনিকটিতে হামলা চালায়। হামলাকারীরা ফেসবুক লাইভে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। প্রথমে তারা পাঁচতলা ভবনের নিচতলায় প্রবেশ করে প্যাথলজি, রিসিপশন এবং ডা. কে এম বাবরের ব্যক্তিগত অফিস কক্ষ ভাঙচুর করে। পরে নিচতলা থেকে বিভিন্ন আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে আসবাবপত্রের পাশাপাশি ভবনের সামনের অংশের সাইনবোর্ড পুড়ে যায়। ঘটনার সময় ক্লিনিকের দ্বিতীয় তলায় থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কাশিয়ানীতে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংক ভাঙচুর