শেবাগের ছেলের দুর্দান্ত সেঞ্চুরি

শেবাগের ছেলের দুর্দান্ত সেঞ্চুরি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিনু মানকড় ট্রফিতে দুর্দান্ত ইনিংস খেললেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগ। শুক্রবার (১৬ অক্টোবর) বিজিয়ানগরমের পিভিজি রাজু এসিএ স্পোর্টস কমপ্লেক্সে ৫০ ওভারের ম্যাচে চণ্ডীগড় অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ১৪৩ বলে ১৭৩ রানের ইনিংস খেলেন তিনি।
যুব ওয়ানডে সিরিজের তিন ম্যাচে প্রায় ১০৪ স্ট্রাইক রেটে ১০৯ রান করে তার অভিষেক ঘটেছিল ভারত দলে।
দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেওয়া আর্যবীর পুরো ইনিংস জুড়ে চমৎকার সব শট খেলেছেন। আর্যবীরের ১৭৩ রানের ইনিংসে ১৯টি চার ও ৮টি ছক্কা।
ভারতের ইতিহাসের অন্যতম বিধ্বংসী ব্যাটারের ছেলে হওয়ায় সবার নজর তার দিকে থাকে। তবে বীরেন্দ্র শেবাগ তার ছেলেকে নামের সঙ্গে জুড়ে থাকা প্রত্যাশা নিয়ে চিন্তা না করে ক্রিকেট উপভোগ করার পরামর্শ দিয়েছেন।
বিনু মানকড় ট্রফিতে ভারতের আরেক সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়ও কর্ণাটক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নজর কেড়েছেন। গুজরাটের বিপক্ষে ১০০ বলে ২৩টি বাউন্ডারিতে ১৫১ রান করেন অন্বয়।

রাফিনিয়াকে নিয়ে সুখবর দিলো বার্সেলোনা