‘টেস্ট টোয়েন্টি’ শুরু হবে নভেম্বরে, প্রথম আসর শ্রীলঙ্কায়

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ক্রিকেটে যুক্ত হচ্ছে নতুন সংস্করণ ‘টেস্ট টোয়েন্টি’। আগামী ১৪ থেকে ২৯ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে হবে এই টুর্নামেন্টের প্রথম আসর। এই সংস্করণের বিশেষত্ব হলো, একই দলের ছেলে ও মেয়েদের ম্যাচের রান যোগ করে নির্ধারণ করা হবে জয়-পরাজয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম আসরে পাঁচ মহাদেশের ১৩ থেকে ২১ বছর বয়সি ১৬০ জন ক্রিকেটার অংশ নেবেন। চারটি মহাদেশভিত্তিক দলে ভাগ করা হবে। প্রতিটি দলে থাকবেন ৪০ জন খেলোয়াড়- ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে।
প্রতি ম্যাচে মেয়েদের একাদশ খেলবে মেয়েদের বিপক্ষে, আর ছেলেদের একাদশ মুখোমুখি হবে ছেলেদের। তবে দুই ম্যাচের রান যোগ করে নির্ধারণ করা হবে দলের মোট স্কোর। অর্থাৎ, ছেলে ও মেয়েদের পারফরম্যান্স মিলিয়েই নির্ধারিত হবে একটি দলের জয়-পরাজয়।
টসের নিয়মেও থাকছে ভিন্নতা। কোন দল আগে ব্যাট করবে, তা নির্ধারণের পাশাপাশি টসের মাধ্যমে ঠিক হবে প্রথমে ছেলে নাকি মেয়েদের ম্যাচ অনুষ্ঠিত হবে।
এক দিনে ৮০ ওভারে অনুষ্ঠিত হবে প্রতিটি ম্যাচ। প্রথম ৪০ ওভার খেলা হবে দিনের আলোয়, লাল বলে এবং সাদা পোশাকে। পরের ৪০ ওভার হবে ফ্লাডলাইটের আলোয়, সাদা বলে ও রঙিন পোশাকে। দুই পর্বের রান যোগ করে চূড়ান্ত স্কোর নির্ধারণ করা হবে।
এই টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩০০ দিনে মাঠে ও অনলাইনে বাছাইপর্বের মধ্য দিয়ে হাজারো তরুণ ক্রিকেটারের মধ্য থেকে সেরাদের নির্বাচন করা হয়েছে। চূড়ান্ত ১৬০ জনের নাম চলতি মাসের শেষ দিকে খেলোয়াড় বাছাইয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।
বৈশ্বিক নির্বাচন কমিটির নেতৃত্বে ভারতের কোচ রাজকুমার শর্মা। উপদেষ্টা পর্ষদে আছেন এবি ডি ভিলিয়ার্স, ম্যাথু হেইডেন ও স্যার ক্লাইভ লয়েড।
টেস্ট টোয়েন্টির প্রতিষ্ঠাতা গৌরব বাহিরওয়ানি বলেন, ছেলে ও মেয়েদের পারফরম্যান্সকে সমান গুরুত্ব দিয়ে তরুণ ক্রিকেটারদের জন্য নতুন একটি সংস্করণ ও মঞ্চ তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।

রাফিনিয়াকে নিয়ে সুখবর দিলো বার্সেলোনা
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার নিয়ে মুখ খুললেন লাউতারো