রাফিনিয়াকে নিয়ে সুখবর দিলো বার্সেলোনা

রাফিনিয়াকে নিয়ে সুখবর দিলো বার্সেলোনা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

সবশেষ আন্তর্জাতিক বিরতিতে চোট পেয়েছিলেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনিয়া। ভারতের বিপক্ষে ম্যাচে তিনি খেলেননি। রাফিনিয়ার ইনজুরিতে অস্বস্তিতে পড়েছিল বার্সেলোনা। অবশেষে ভক্তদের সুখবর দিলেন কোচ হান্সি ফ্লিক।
শনিবার (১৭ অক্টোবর) লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামার মতো ফিট রাফিনিয়া।
২৯ বছর বয়সী ফরোয়ার্ড হ্যামস্ট্রিং চোট নিয়ে গেতাফে ও গ্যালাতাসারাইর বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। বৃহস্পতিবার তিনি অনুশীলনে ফেরেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলতে প্যারিসে যাবে বার্সেলোনা। তারা মুখোমুখি হবে পিএসজির।
বেতিসের বিপক্ষে খেলার জন্য রাফিনিয়া প্রস্তুত কি না প্রশ্নে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘তার ব্যাপারে যদি জানতে চান, বলবো সে শুরু থেকে প্রস্তুত থাকবে। আমার জন্য, এটি হবে ধাপে ধাপে এগোনোর। আমাদের অনেক খেলা আছে, বিষয়টা সামলে চলতে হবে।’
রাফিনিয়া বার্সার হয়ে এই মৌসুমে ৮ ম্যাচে ১৪ গোল করেছেন। তার সঙ্গে এই সপ্তাহে দলে ফিরছেন ফ্রেঙ্কি ডি ইয়াং।

ম্যাচ চলাকালে ইসলামবিদ্বেষী স্লোগান, স্পেনকে ফিফার শাস্তি