রোনালদোর পর্তুগাল দলে ফেরা নিয়ে শঙ্কা, বোনের বিস্ফোরক মন্তব্য

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রোনালদোর পর্তুগাল দলে ফেরা নিয়ে শঙ্কা, বোনের বিস্ফোরক মন্তব্য
বোন এলমার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানান, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।

লিসবনে একটি বই প্রকাশনা অনুষ্ঠানে রোনালদোর জাতীয় দলে ফেরার বিষয়ে নিজের আশঙ্কার কথা জানান এলমা। তিনি বলেন, ‘হ্যাঁ বলার চেয়ে না বলার সম্ভাবনাই বেশি। আমার মনে হয়, ক্রিস্টিয়ানো ও হোর্হে দুজনই কষ্ট পেয়েছেন।’

সম্পর্ক আবার স্বাভাবিক হবে কি না, এমন প্রশ্নে রোনালদোর বোনের উত্তর, ‘আমি জানি না। বিষয়টি খুব জটিল। কেউ বিশ্বাসঘাতকতা করলে আগের অবস্থায় ফিরে যাওয়া খুব কঠিন।’

সম্প্রতি নরওয়ের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে পর্তুগালের ২-১ গোলে জয়ের ম্যাচে একাদশে ছিলেন না রোনালদো। কোচ জেসুস তাকে বেঞ্চে বসিয়ে রাখেন। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো ভেবেছিলেন, বদলি হিসেবে নামাবে কোচ। তবে ওয়ার্মআপ করলেও মাঠে নামানো হয়নি তাকে।

আন্তর্জাতিক বিরতিতেই পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান আল নাসরের এই তারকা। এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

ভাইয়ের এমন পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছেন এলমা। পর্তুগালের হয়ে রোনালদোর দীর্ঘদিনের অবদানও মনে করিয়ে দিয়েছেন তিনি।

/টিই/