৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ভারত-পাকিস্তান ফাইনাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ভারত-পাকিস্তান ফাইনাল
উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে উদযাপনে জাসপ্রিত বুমরা

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত আগে ব্যাট করে তোলে ৭ উইকেটে ১৬৯ রান। জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় মাত্র ৪৫ রানে। ১২৪ রানের জয়ে ফাইনালে উঠেছে ভারত। এর আগে বাংলাদেশকে হারায় পাকিস্তান। ফলে এশিয়ান গেমসের স্বর্ণ পদকের লড়াই হবে ভারত ও পাকিস্তানের মধ্যে।

ভারত মূল জাতীয় দল নিয়েই খেলছে, শ্রীলঙ্কা খেলেছে দ্বিতীয় সারির দল নিয়ে। ফলে দুই দলের শক্তি-সামর্থ্যে ব্যবধান ছিল।

শ্রীলঙ্কার ব্যাটিং ধসে পড়ে শুরু থেকেই। মাত্র ৯.৫ ওভারে শেষ হয় তাদের ইনিংস। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বনিম্ন দলীয় সংগ্রহ এটি। আগের সর্বনিম্ন ছিল ৭৭।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের উইকেটেই হয় এই ম্যাচ। উইকেটে টার্ন ছিল শুরু থেকেই। বল কোনোটি লাফিয়েছে বিপজ্জনকভাবে, কোনোটি হয়েছে নিচু। এমন উইকেটে ৪৬ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেন ইশান কিষান।

অভিশেক শার্মা বিদায় নেন একটি ছক্কা মেরে (৭), তিনে নেমে সঞ্জু স্যামসনও (৭) টিকতে পারেননি। সূর্যবংশী করেন ২১ বলে ৩৮ রান। ভারতের ইনিংসের বাকিটা বলা যায় কিষানের গল্প।

রান তাড়ায় প্রথম ওভার থেকেই মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা। জাসপ্রিত বুমরা প্রথম ওভারেই উইকেট নেন দুটি। চারে নেমে দুই ছক্কায় ১৫ রান করেন নিয়ানিদু ফার্নান্দো। আর কোনো ব্যাটার দুঅঙ্ক স্পর্শ করতে পারেননি।

ব্রোঞ্জের লড়াইয়ে শনিবার লঙ্কানরা খেলবে বাংলাদেশের বিপক্ষে। সেদিনই ফাইনালে খেলবে ভারত-পাকিস্তান।

/টিই/