‘ডক্টর’ লিওনেল মেসি

‘ডক্টর’ লিওনেল মেসি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়। বুয়েন্স এইরেস বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্ষদ মেসিকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি (ডক্টর হোনরিস কউসা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন মেসি। ম্যাচের আগে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়টির সুপিরিয়র কাউন্সিল সর্বসম্মতিক্রমে এই স্বীকৃতি অনুমোদন করেছে। মেসির শ্রেষ্ঠত্ব, অধ্যবসায়, বিনয় এবং অনুকরণীয় নৈতিক আচরণকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ে (ইউবিএ) উচ্চ পর্ষদের উত্থাপিত ও সর্বসম্মতিক্রমে গৃহীত এ প্রস্তাবে আর্জেন্টিনার হয়ে মেসির সাফল্য তুলে ধরা হয়। ২০২১ কোপা আমেরিকা জয়ের পর ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন মেসি।
২০২৬ বিশ্বকাপের পর গত আগস্টে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ঘরের মাঠে ভালোভাবে বিদায় দিতে তাকে আরও এক ম্যাচ খেলার অনুরোধ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং মেসি তাতে রাজি হন।
এবারের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার তিন প্রীতি ম্যাচের শেষটি খেলে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।

মেসিবিহীন নতুন যুগের শুরুতেই ৪-০ গোলে জয় আর্জেন্টিনার