মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা ভারত

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা ভারত
জয়ের পর ভারত ফুটবল দল

ভারতের বিপক্ষে জিততেই হতো মালদ্বীপকে। সেই সমীকরণ মেলাতে পারেনি তারা। প্রত্যাশিত জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে ভারত।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের ধাপে উঠেছে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারানো পাকিস্তান ৩ পয়েন্ট নিয়ে হয়েছে ‘বি’ গ্রুপের রানার্সআপ।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণ সাজায় ভারত। ৩৭ মিনিটে আক্রমণের সুফল পায় তারা। মালদ্বীপের ডিফেন্ডার ইউসুফের মারাত্মক ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে ডি-বক্সে ঢুকে পড়েন আব্দুল রাবিহ। তাকে আটকাতে গিয়ে বক্সের ভেতরে ফাউল করেন ইউসুফ।

রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ৩৮ মিনিটে স্পটকিক নিতে দাঁড়ান সুহেইল ভাট। ঠান্ডা মাথার ফিনিশিংয়ে মালদ্বীপের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে নেন।

ভারতের জয়ের পথে মূল বাধা হয়ে দাঁড়াতে দেননি গোলরক্ষক প্রিয়াংশ দুবে। দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৫ মিনিটে বিপদ বুঝে সময়মতো পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল ক্লিয়ার করেন ভারতের গোলরক্ষক প্রিয়াংশ দুবে।

/টিই/