শিরোনাম

শুরুতেই ওয়েদারাল্ডকে ফেরালেন হাসান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শুরুতেই ওয়েদারাল্ডকে ফেরালেন হাসান
জ্যাক ওয়েদারাল্ডকে ফেরান হাসান মাহমুদ

জ্যাক ওয়েদারাল্ডের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দিলেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টে দ্বিতীয়বারের মতো তাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভেঙেছেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ২৩ রান করা ওয়েদারাল্ড এবার মাত্র ৩ বল খেলে ডাক মারলেন।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে বাংলাদেশ করেছে ৪২৬ রান। তাতে প্রথম ইনিংসে বাংলাদেশ লিড পায় ২২৮ রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করেছে ১ উইকেটে ২০ রান।

আজ (১৫ আগস্ট) টেস্টের তৃতীয় দিন লাঞ্চের আগে ১২তম টেস্ট ফিফটি করেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে পঞ্চাশ ছোঁন তিনি। ৮ উইকেটে ৪১৭ রান করে প্রথম সেশনের সমাপ্তি টানে বাংলাদেশ। লাঞ্চের পর চতুর্থ বলে হ্যাজলউডের পঞ্চম শিকার হন মিরাজ (৬৫)। অজি পেসার তার ৩০০তম টেস্ট উইকেট তুলে নেন।

আজ বাংলাদেশের অবশিষ্ট চার উইকেটের সবগুলো নিয়েছেন হ্যাজলউড। এবাদতকে (৭) ক্যারির ক্যাচ বানিয়ে নিজের ষষ্ঠ উইকেট নেন অজি পেসার। তাতে থামে বাংলাদেশের ইনিংস।

/টিই/