এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার কার্যক্রম দ্রুত শেষ করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে দূরবর্তী স্থানে কর্মরত নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত বদলি ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সুপারিশ পাঠানো হয়।
কমিটির রেজ্যুলেশন সূত্রে জানা গেছে, সভায় শিক্ষকদের বদলির বিষয়টি উত্থাপন করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, অনেক নারী শিক্ষক নিজ জেলা থেকে দূরে চাকরি করায় পারিবারিক নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এমন পরিস্থিতিতে কারও কারও সংসার ভেঙে গেছে, কেউ বিবাহবিচ্ছেদের শিকার হয়েছেন, আবার অনেকে চাকরি ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন।
এসব বিষয় বিবেচনায় নিয়ে নারী শিক্ষকদের জন্য বিশেষভাবে সহায়ক একটি বদলি নীতিমালা জরুরি ভিত্তিতে প্রণয়নের ওপর তিনি গুরুত্ব দেন।
এ সময় শিক্ষকদের বদলি কার্যক্রম কোন কর্তৃপক্ষের আওতাধীন, তা জানতে চাওয়া হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে। জবাবে এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি তাঁদের প্রতিষ্ঠানের আওতাভুক্ত নয়। এ কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করে থাকে।
সভায় মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষকদের বদলির জন্য মন্ত্রণালয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। নীতিমালাটি মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই বদলি কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে মাউশির পক্ষ থেকে ইতিমধ্যে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে।
ফলে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে সফটওয়্যারের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম বাস্তবায়নের পথ তৈরি হবে। তবে কবে নাগাদ এ কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে সভায় নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
/এবি/