রেললাইনে ছিন্নভিন্ন কিশোরের দেহ, চিরকুটে তদন্ত না করার অনুরোধ

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে আলিফ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে তার ছিন্নভিন্ন মরদেহের পাশেই পড়ে ছিলো স্কুলব্যাগ ও একটি চিরকুট। চিরকুটে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার পাশাপাশি মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত না করার অনুরোধ জানিয়েছে আলিফ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে মালিগাছা ইউনিয়নের ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিফ পাবনা পৌর এলাকার গোবিন্দা মহল্লার সাইদুর রহমান পিটারের ছেলে। সে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
চিরকুটে আলিফ লিখেছেন, প্রথমত আমার এই মৃত্যুর জন্য আমি আলিফ ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নন। এটি আমার শেষ ইচ্ছা যে, আমার মৃত্যু নিয়ে যেন কোন প্রকারের তদন্ত কার্যক্রম না হয়। আবারো বলছি, আমার মৃত্যু তথা আত্মহত্যার জন্য অন্য কেউ দায়ী নয়। আমার আত্মহত্যার কারণ একান্তই আমার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে যেন কোন প্রকার তদন্ত কার্যক্রম সাধিত না হয়ে থাকে।
তিনি লিখেন, বাবা ও মা মনি তোমরা প্লিজ ইউএসএ যাওয়া বন্ধ করো না। নইলে আমি যেখানেই থাকি না কেন, ভালো থাকবো না। প্লিজ বাবা-মা মনি, তোমাদের ইউএসএ যেতেই হবে। এটলিস্ট আমার ভাই আয়ানের জন্য। নইলে এই পরিবেশে আয়ানের জীবনটাও আমার মতই হয়ে যাবে। আয়ান কে কখনো কোনো মানসিক চাপ দিও না। ওকে নিজের মত জীবনে বড় হতে দাও। এই সমাজের কাছে কোন ভুল হয়ে থাকলে আন্তরিকভাবে স্যরি। প্লিজ আপনারা ক্ষমা করবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি রাত ৯টার দিকে ক্ষুদ্র মাটিয়াবাড়ি এলাকা অতিক্রম করছিলো। এ সময় রেললাইনে বসে পড়ে আলিফ। পরে ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে সে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মো. মুনতাজ আলী বলেন, ট্রেনের ধাক্কায় তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় প্রথমে স্থানীয়রা তাকে শনাক্ত করতে পারেননি। রাত ১১টার দিকে নিহত আলিফের পরিচয় যাচাই করতে স্বক্ষম হয় পরিবারের লোকজন। ঘটনাস্থলের পাশেই নিহত তরুণের একটি স্কুল ব্যাগ ও নতুন জুতা পড়ে থাকতে দেখা গেছে। রেলওয়ে নিরাপত্তা কর্মীরা ব্যাগটি তল্লাশি করে একটি চিরকুট উদ্ধার করেন। চিরকুটটিতে আলিফ তার আত্মহত্যা করার কথা লিখে গেছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদীতে কাঠমিস্ত্রিকে গুলি করে হত্যা