বিশ্ব পাসপোর্ট সূচকে ১৯২তম অবস্থানে বাংলাদেশ

সিটিজেন জার্নাল ডেস্ক

ভ্রমণসুবিধা ও পাসপোর্টের মান যাচাইকারী আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থান এখন ১৯২তম। কানাডাভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটলের তৈরি ‘পাসপোর্ট ইনডেক্স’-এর সর্বশেষ তালিকায় এ চিত্র উঠে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে ১৯৯টি দেশের পাসপোর্টের এ হালনাগাদ র্যাংকিং প্রকাশ করা হয়।
নতুন এ মূল্যায়নে বাংলাদেশের ‘মোবিলিটি স্কোর’ দাঁড়িয়েছে ৬৫। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মোট ৮৩টি গন্তব্যে তুলনামূলক সহজে ভ্রমণ করা সম্ভব। এর মধ্যে ১৭টি দেশে কোনো ধরনের ভিসা ছাড়াই যাওয়া যায় এবং বাকি ৬৬টি দেশে পৌঁছানোর পর বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা মেলে। তবে বিশ্বের ১১৫টি দেশে যেতে হলে বাংলাদেশিদের আগে থেকেই ভিসা সংগ্রহ করতে হয়।
আঞ্চলিক বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। এই অঞ্চলে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। বিশ্ব তালিকায় ভারতের অবস্থান ১২৮তম, ভুটানের ১৬৩তম, শ্রীলঙ্কার ১৮০তম এবং নেপালের অবস্থান ১৮৩তম। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে রয়েছে পাকিস্তান (১৯৪তম) ও আফগানিস্তান (১৯৮তম)।
২০১৪ সাল থেকে আর্টন ক্যাপিটল নিয়মিত এই পাসপোর্ট সূচক প্রকাশ করে আসছে। কোনো দেশের নাগরিকেরা কতগুলো দেশে ভিসা ছাড়া, অন-অ্যারাইভাল ভিসায় কিংবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন (ইটিএ) নিয়ে প্রবেশ করতে পারেন, সেই হিসাব কষেই এ তালিকা সাজানো হয়। উল্লেখ্য, পাসপোর্টের মান নির্ণয়ে যুক্তরাজ্যভিত্তিক ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’-এরও একটি জনপ্রিয় সূচক রয়েছে। তবে দুই প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও মূল্যায়ন পদ্ধতি ভিন্ন হওয়ায় তাদের প্রকাশিত তালিকায় দেশগুলোর অবস্থানে কিছুটা পার্থক্য দেখা যায়।

বিদেশি মিশনে পাসপোর্ট-ভিসার নিয়ন্ত্রণ নিয়ে দুই মন্ত্রণালয়ের দ্বন্দ্ব