শুরুটা ভালো করেও চাপে বাংলাদেশ, ইনিংস হারের শঙ্কা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশন শেষে চাপে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪০৩ রানের বিশাল লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা এদিন সকালে আর ব্যাট করতে নামেনি। ৭ উইকেটে ৪৯৪ রানেই ইনিংস ঘোষণা করে তারা।
দিনের শুরুতে ৬৭ রানে অপরাজিত থাকা মার্কো ইয়ানসেনকে সেঞ্চুরির সুযোগ না দিয়েই ইনিংস ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। মেঘলা কন্ডিশন আর হাতে থাকা পাহাড়সম লিড কাজে লাগিয়ে দ্রুত বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামানোর কৌশল নেয় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে নামলেও শুরুটা বেশ আস্থার সঙ্গেই করেছিলেন মাহফিজুল ইসলাম রবিন ও তানজিদ হাসান তামিম। এ সফরে প্রথমবার পঞ্চাশ ছোঁয়া ওপেনিং জুটি গড়েন তারা। কিন্তু দলীয় ৫৮ রানে তানজিদ ২৯ রান করে উইয়ান মুল্ডারের বলে উইকেটকিপারের গ্লাভসবন্দি হলে সেই জুটি ভাঙে।
তানজিদ ফেরার পরপরই চাপে পড়ে বাংলাদেশ। অভিজ্ঞ মুমিনুল হক ৫ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন। কিছুক্ষণ পর ভালো ছন্দে থাকা মাহফিজুলও ইনিংস লম্বা করতে পারেননি। ৬২ বলে ৩৮ রান করে দলীয় ৭৮ রানে বিদায় নেন তিনি। দিনের বাকি দুই সেশনে প্রোটিয়া পেসারদের সামলে উইকেটে পড়ে থাকাই এখন বাংলাদেশের বড় পরীক্ষা। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে নাজমুল হোসেন শান্তর দল। এখনও ২৯৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা।