বাংলাদেশের লিড ১০০ ছাড়ালো, আলোকস্বল্পতায় খেলা বন্ধ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের লিড ১০০ ছাড়ালো, আলোকস্বল্পতায় খেলা বন্ধ
মেহেদী হাসান মিরাজ করেন ৯ রান

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫৩ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ দল। সেই চাপ সামলে সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের লিড এগিয়ে নিচ্ছেন জাকের আলী ও নাঈম হাসান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। তাতে লিড বেড়ে দাঁড়িয়েছে ১০৬ রান। তবে আলোকস্বল্পতার কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। নাঈম ১৮ ও জাকের ১৮ রান করে অপরাজিত আছেন।

একবার বেঁচে গেছেন নাঈম। আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

এর আগে ওয়ারিক্যানের গুড লেংথের বল মিরাজের ব্যাটের ফাঁক গলে বলটি স্টাম্পের ওপর আঘাত করে। ৯ রান করে আউট হন মিরাজ।

তৃতীয় সেশনে খেলা শুরুর পর প্রথম ওভারেই লিটন দাসকে (৪) এলবিডব্লু করেন ওয়ারিক্যান।

/টিই/