সিক্সেসে একদিনে দুই হার বাংলাদেশের

সিক্সেসে একদিনে দুই হার বাংলাদেশের
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

হংকং সিক্সেসে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৪ রান করে ১ উইকেটে হারে বাংলাদেশ দল। আজ (৩০ অক্টোবর) একই দিনে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৭ করেও জয়ের দেখা পেলো না সাব্বির-রনিরা। ব্যাটার ভিশেন হালাম্বেজের দুর্দান্ত ইনিংসে ১ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।
টুর্নামেন্ট ইতিহাসে এটি দ্বিতীয় সফল রান তাড়া করে জয়ের রেকর্ড।
টস জিতে ফিল্ডিং নেওয়া শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন হাবিবুর রহমান সোহান ও সাব্বির রহমান। ৯৫ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ দল। সাব্বির রহমান ১২ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৩৯ রান করে সাজঘরে ফেরেন।
মাত্র ১৪ বলে ২ চার ও ৭টি ছক্কায় ৫৩ রানের দারুণ ইনিংস খেলে নিয়ম অনুযায়ী মাঠ ছাড়েন সোহান। রিটায়ার্ড আউট হয়ে ফেরা সোহানকে পরে আবারও মাঠে নামায় বাংলাদেশ দল। শেষ পর্যন্ত ১৫ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন সোহান। তার ইনিংসে ছিল ৩ চার ও ৭ ছক্কা।
বাংলাদেশ দল নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেটে ১২৭ রান করে।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝড় তোলে শ্রীলঙ্কা। ভিশেন হালাম্বেজ ফিফটি করে একবার মাঠ ছেড়ে গেলেও পরিস্থিতি জটিল হওয়ায় শেষদিকে ফেরেন। ১৭ বলে ১১টি ছক্কা ও ৩টি চারে ৮০ রানের অপরাজিত ইনিংসে দলকে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছান হালাম্বেজ।
‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশে টুর্নামেন্টে এবার বোল পর্বে গ্রুপ ডি-এর তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে খেলবে।

ফিফা বিশ্বকাপে টায়ার-ই তে রানার্সআপ বাংলাদেশ