ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা
লাসিত ক্রুসপুলে ১০৭ বলেন করেন ১১৬ রান

বৈভব সূর্যবংশীর ভারত ‘এ’ দলকে এশিয়া কাপ রাইজিং স্টারস থেকে বিদায় করে দিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল।

কাতারে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে লঙ্কানরা।

আগে ব্যাট করে ৮ উইকেটে ৩১৭ রান করেছিল ভারত। ৪১.৩ ওভারেই জয় পায় লঙ্কানরা।

ফাইনালে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কানরা।

ভারত ‘এ’ দলের ইনিংসে ৬৩ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন ওপেনার অভিষেক শর্মা। এ ছাড়া ফিফটি পেয়েছেন অধিনায়ক তিলক বর্মা (৫৩) ও শাহবাজ আহমেদ (৫৪*)। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করা বৈভব সূর্যবংশী করেছেন ২৭ বলে ৪০ রান।

রান তাড়ায় ভারতীয় বোলারদের পাত্তাই দেয়নি লঙ্কানরা। দলটির দুই ওপেনারই করেছেন সেঞ্চুরি। ১৭৪ রানের উদ্বোধনী জুটি গড়ে তারা।

সিনেত জয়াবর্ধনা ৭০ বলে করেছেন ১০৫ রান, মেরেছেন ১০টি চার ও ৬টি ছক্কা। আরেক ওপেনার লাসিত ক্রুসপুলে ১০৭ বলেন করেন ১১৬ রান।

তিনে নামা নিশান মাদুস্কা ৫৬ বলে ৫৮ ও চারে নামা অধিনায়ক পবন রত্নায়েকে ১৬ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন।

/টিই/