বৈভবের বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানি ক্রিকেটারের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড গড়ছেন ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। তবে এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখে বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। তার দাবি, বৈভবের বয়স ১৫ নয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দোহায় অনুষ্ঠিত ম্যাচে বৈভবের ঝড়ো ইনিংসে ভর করে সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে যায় ভারত ‘এ’ দল।
এই ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বৈভব। মাত্র ২৮ বলে সেঞ্চুরি এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন।
এক অনুষ্ঠানে তানভীর বলেন, ‘তার বয়স ১৫ বছর নয়। অন্তত ২০-২১ বছর হবে। সে যতো প্রতিভাবানই হোক, ১৫ বছরের কোনো ছেলের পক্ষে ২৮টি ছক্কা মারা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘সে এভাবে ছক্কা মারতে পারে না। ১৫ বছরের একটি ছেলের শারীরিক গঠন এত শক্তিশালী হতে পারে না। আমি বিশ্বাস করি না, তার বয়স ১৫ বছর।’
অনুষ্ঠানের সঞ্চালক বৈভবের বয়স পরীক্ষার কথা বললে তানভীরের উত্তর ছিল, ‘হ্যাঁ, পরীক্ষা করা হোক।’
২০৪ রানের ইনিংস খেলার পথে ২৮ ছক্কা মেরে এই এই ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন বৈভব। আগের রেকর্ডটি ছিল ২৩ ছক্কার।
তানভীর আহমেদ ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ডানহাতি এই পেসার পাঁচটি টেস্ট, দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন।

রোমাতেই ক্যারিয়ার শেষ করতে চান দিবালা