শিরোনাম

পদত্যাগ করলেন বিসিবির আরেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক
পদত্যাগ করলেন বিসিবির আরেক পরিচালক
ইয়াসির মোহাম্মদ ফয়সাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পরিচালকের পদত্যাগ যেনো নিয়মিত ঘটনা। সেই তালিকায় এবার যুক্ত হলেন আরও একজন। এবার বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিসিবি সভাপতি বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণেই বিসিবি থেকে সরে যাচ্ছেন ইয়াসির এমনই খবর।

বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াসির। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি।

একাদিক বোর্ড পরিচালকের পদত্যাগে কিছুটা বেকায়দায় পড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে ঢাকা লিগসহ বেশ কিছু টুর্নামেন্ট সময়মতো মাঠে না গড়ানোয় ক্রিকেটারদের থেকেও আসছে বাড়তি চাপ।

এদিকে আগামী ৪ এপ্রিল (শনিবার) বুলবুলের নেতৃত্বে বোর্ড সভা শুরু হবে বেলা ১১টা থেকে। বিসিবি কার্যালয়ে হবে বোর্ড সভা।

/টিই/