শিরোনাম

সপ্তাহের সেরা ১১টি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক
চাকরি ডেস্ক
সপ্তাহের সেরা ১১টি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
চাকরি। ছবি: সংগৃহীত

সপ্তাহজুড়ে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিগুলোর মধ্যে বেশ কয়েকটি নিয়োগ প্রার্থীদের জন্য হতে পারে ভালো ক্যারিয়ার সুযোগ। ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি সংস্থায় একাধিক পদে নিয়োগের সুযোগ এসেছে। বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজছেন যারা, তাদের জন্য এক জায়গায় তুলে ধরা হলো চলতি সপ্তাহের সেরা ১০টি চাকরির খবর। যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন, আবেদন পদ্ধতি ও শেষ তারিখসহ প্রতিটি নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিয়ে সময়মতো আবেদন করতে পারবেন।

চাকরি দেবে কাতার চ্যারিটি, আবেদন করতে পারবেন যারা

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক মানবিক ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থা কাতার চ্যারিটি। প্রতিষ্ঠানটিতে প্রজেক্ট অফিসার (সাইট ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ০৯ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

অভিজ্ঞতা ছাড়াই নতুনদের চাকরি দেবে ওয়ান ব্যাংক

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ান ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি সেলস অফিসার–সিনিয়র সেলস অফিসার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

সিঙ্গার বাংলাদেশে চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সার্ভিস কোঅর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।বিস্তারিত দেখুন এখানে

ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলছে

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটির সার্ভিস পয়েন্ট বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।বিস্তারিত দেখুন এখানে

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ)। প্রতিষ্ঠানটিতে ৭ পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।বিস্তারিত দেখুন এখানে

অভিজ্ঞতা ছাড়াই আকিজ গ্রুপে চাকরি, পদ ৮০

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে ৮০ জনকে নিয়োগ দেবে। ৭ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

চাকরি দেবে সিম্ফনি মোবাইল, ৪ জেলায় নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এডিসন গ্রুপ (সিম্ফনি মোবাইল)। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

সূর্যের হাসি নেটওয়ার্কে চাকরি, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থ্যা সূর্যের হাসি নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটির রেভিনিউ বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

চাকরি দেবে নভোএয়ার, প্রভিডেন্ট ফান্ডসহ আছে ওভারটাইম সুবিধা

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটিতে সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, ফুলটাইম চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং। প্রতিষ্ঠানটিতে অ্যাসোসিয়েট অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ০৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত দেখুন এখানে

/এবি/