৯৪ বছরে প্রথমবার যে কীর্তি গড়লেন ভারতের ব্যাটাররা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৯৪ বছরে প্রথমবার যে কীর্তি গড়লেন ভারতের ব্যাটাররা
লোকেশ রাহুল করেন ১৩৬ রান

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে প্রথম টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করেছে ভারত। তৃতীয় দিন শেষে সফরকারীরা ৪ উইকেটে ৪৮৬ রান করেছে। রানের পাহাড় গড়ার পথে বিরল কীর্তি গড়েছে ভারত, যা তাদের ক্রিকেট ইতিহাসে ৯৪ বছরে প্রথমবার ঘটলো।

পাঁচজন টপ অর্ডারের সবাই অন্তত হাফ সেঞ্চুরি করেছেন। ৯৪ বছরে প্রথমবার ভারতের টপ অর্ডারের পাঁচ ব্যাটার অ্যাওয়ে টেস্ট ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন।

সব মিলিয়ে ভারতের ব্যাটাররা টেস্টে এমন অর্জনের দেখা পেয়েছে পাঁচবার। কিন্তু আগের চারবার ম্যাচগুলো হয়েছিল ভারতের মাটিতে।

ওপেনার যশস্বী জয়সওয়াল ও রাহুল ৮৫ ও ১৩৬ রান করেছেন। দেবদূত পাডিক্কাল ৮০ রান করেন। ৯৮ রান করেন অধিনায়ক শুবমান গিল। এছাড়া পান্ত ৫৫ রানে অপরাজিত আছেন।

লোকেশ রাহুল ১৩তম টেস্ট সেঞ্চুরি একটি মাইলফলক ছুঁয়েছেন। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে চারটি সেনা (সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে সেঞ্চুরি করেছেন। ওপেনার হিসেবে রাহুল ছাড়া এই কীর্তি গড়েছেন কেবল পাকিস্তানের সাঈদ আনোয়ার।

১ উইকেটে ১৫৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু ভারত।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয় ৩৬৮ রানে। ফলে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারতের লিড ১১৮ রান।

এর আগে ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ভারত।

/টিই/