ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন লড়াইয়ে ইরান: পেজেশকিয়ান

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরান এখন এমন এক নীরব অর্থনৈতিক যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে, যা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার চেয়েও অনেক বেশি কঠিন। এ সংকট কাটিয়ে উঠতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
শনিবার (২১ নভেম্বর) তেহরানে বার্ষিক পুঁজিবাজার সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী ও অর্থনৈতিক খাতের প্রতিনিধিদের উদ্দেশে পেজেশকিয়ান বলেন, আমরা এমন এক নীরব যুদ্ধে লিপ্ত, যা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ধ্বংসযজ্ঞ ঘটানোর যুদ্ধের চেয়ে অনেক বেশি কঠিন। এটি একটি অর্থনৈতিক যুদ্ধ, যা আপনারা, অর্থনৈতিক অংশীদার হিসেবে, মোকাবিলা করছেন এবং এটি কোনো সহজ লড়াই নয়।
পেজেশকিয়ান জানান, ইরানের ওপর এক অসম ও অন্যায্য যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, যেখানে একদল উৎপীড়ক ও নিষ্ঠুর গোষ্ঠী দেশটির সরকারকে উৎখাত করার ছক কষেছিল। তবে সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা শক্ত হাতে পরিস্থিতি সামাল দেওয়ায় শত্রুদের সে পরিকল্পনা ভেস্তে গেছে বলে দাবি করেন তিনি।
পেজেশকিয়ান উল্লেখ করেন, প্রতিপক্ষ ভেবেছিল ইরানে তীব্র পণ্য সংকট আর দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি, বরং দেশের উৎপাদন ব্যবস্থা সচল ছিল। সংকটময় এ সময়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এগিয়ে আসায় ব্যবসায়ী ও অর্থনৈতিক অংশীদারদের ধন্যবাদ জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি মনে করেন, দেশের ভেতরের সমস্যাগুলো সমাধান করতে হলে আগে সেগুলো খোলাখুলি স্বীকার করতে হবে, তারপরই মিলবে কার্যকর সমাধান।
সূত্র: ইরনা

ইয়েমেনজুড়ে সৌদি আরবের হামলায় নিহত ৪১, প্রতিশোধের হুঁশিয়ারি হুথিদের