পাকিস্তানের কেন্দ্রিয় চুক্তি থেকে বাদ রিজওয়ান-শান মাসুদ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কাকে হারিয়ে দুই বছর পর টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। তবে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে এসেছে পরিবর্তন। চুক্তি থেকে বাদ পড়েছেন সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও শান মাসুদ।
আরও বাদ গেছেন সাইম আইয়ুব, নোমান আলী ও হাসান আলীর মতো পরিচিত ক্রিকেটাররা। নতুন কাঠামোয় জায়গা পেয়েছেন মোট ৩৮ জন।
শনিবার (২১ নভেম্বর) নতুন চুক্তির তালিকা প্রকাশ করেছে পিসিবি।
নতুন খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া এবং ক্রিকেটারদের নির্দিষ্ট সংস্করণে মনোযোগী করতেই ফরম্যাটভিত্তিক চুক্তির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ।
রিজওয়ান ও শান মাসুদের পাশাপাশি চুক্তি থেকে বাদ পড়েছেন সাদা বলের বিশেষজ্ঞ সাইম আইয়ুব, স্পিনার নোমান আলী ও পেসার হাসান আলী। সব মিলিয়ে আগের তালিকা থেকে বাদ পড়েছেন ১২ ক্রিকেটার।
নতুন চুক্তির শীর্ষ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন টেস্ট অধিনায়ক বাবর আজম ও সম্প্রতি টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানো সালমান আগা।
নতুন চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত। গেল জুনে আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে পাকিস্তানের ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তির বাইরে ছিলেন।

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক