বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে না খেলার কথা ভাবছে ভারত

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

বৃষ্টির কারণে ফাইনাল মাঠে গড়ায়নি। তাতে নিয়ম অনুযায়ী পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ভারত। ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে না খেলার কথাও বিবেচনা করছে তারা।
ঢাকায় অনুষ্ঠিত দৃষ্টিহীনদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণার প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করে ভারতীয় দল।
এবিজি স্পোর্টস সিটির আনভির ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ফাইনাল। কিন্তু বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। লিগ পর্বে ভালো নেট রান রেট থাকায় পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
চার দলের লিগ পর্বে তিনটি ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল পাকিস্তান। দুটি জয় ও একটি হারে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত। লিগ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত।
দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল বলে দাবি ভারতের। বিবৃতিতে সিএবিআই জানায়, ‘আমরা এখন থেকে দৃষ্টিহীনদের বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে না খেলার বিষয়টি বিবেচনা করছি।’
ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর পাকিস্তানকে একক চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সংস্থাটি।

লিগামেন্ট ছিঁড়ে গেছে কেইনের, কতদিন মাঠের বাইরে থাকবেন