ধারাভাষ্য প্যানেল থেকে বাদ খাজা-ওয়ার্নার

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ধারাভাষ্য প্যানেল থেকে বাদ খাজা-ওয়ার্নার
উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার

আট বছর আগে দক্ষিণ আফ্রিকায় ঘটে যাওয়া স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে আবারও আলোচনায় অস্ট্রেলিয়ার ক্রিকেট। ‘পুরো দল স্যান্ডপেপার ব্যবহারের বিষয় জানতো’ বলে দাবি খাজা-ওয়ার্নার-ব্যানক্রফটের। স্যান্ডপেপার ঘটনা নিয়ে সংবাদমাধ্যম ‘ফক্স স্পোর্টস’ এর ধারাভাষ্যে কথা বলে আসছিলেন উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে নেমেছে অস্ট্রেলিয়া। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ফক্স স্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে থাকার কথা ছিল খাজা-ওয়ার্নারের। তবে হুট করেই তাদের বিরতি দেওয়ার কথা জানিয়েছে সম্প্রচার চ্যানেলটি।

ফক্স স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক স্টিভ ক্রাউলি জানিয়েছেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উসমান ও ডেভি (ডেভিড ওয়ার্নার) উভয়কেই আগামী কয়েক সপ্তাহের জন্য আমাদের সম্প্রচার কার্যক্রম থেকে বিরতি দেওয়া হবে।’

এদিকে, অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্বে প্যাট কামিন্সকে বহাল রাখার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই তারকা পেসারের প্রতি সিএ’র সভায় ‘সর্বসম্মত সমর্থন’ এর কথা জানানো হয়।

২০২১ সালে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব পান কামিন্স। তার অধীনেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।

/টিই/