দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। কুঁচকির চোটের কারণে সেঞ্চুরিয়নে আগামী ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া ম্যাচে খেলতে পারবেন না মুশফিক।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।
প্রথম টেস্ট চলাকালে বাঁ দিকের কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষে তার এমআরআই করানো হলে পেলভিসের হাড়ের আশপাশে অস্বস্তির বিষয়টি ধরা পড়ে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না পেসার হাসান মাহমুদও। ফলে সেঞ্চুরিয়ন টেস্টের আগে একাদশ সাজাতে বাড়তি ভাবনায় পড়তে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।
সিরিজের প্রথম টেস্টে জোহানেসবার্গে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ।

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ খাজা-ওয়ার্নার