নামেই চলন্ত সিঁড়ি, ভোগান্তি পথচারীদের

নামেই চলন্ত সিঁড়ি, ভোগান্তি পথচারীদের
মেহেদী হাছান মাহীম

পথচারীদের নির্বিঘ্নে সড়ক পারাপারের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ। সেখানে বসানো হয়েছে চলন্ত সিঁড়িও (এস্কেলেটর)। তবে দীর্ঘদিন ধরে সিঁড়িগুলো বিকল হয়ে পড়ে থাকায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পথচারীরা। বাধ্য হয়ে সাধারণ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে তাঁদের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন বয়স্ক ও শারীরিকভাবে অসুবিধায় থাকা মানুষ।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর ইসিবি চত্বরে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর মিরপুর, উত্তরা, বিমানবন্দর, কুড়িল, রামপুরা, বারিধারা ও ঢাকা সেনানিবাসের বিভিন্ন গন্তব্যের যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। ব্যস্ত এই সড়ক পারাপারে পথচারীদের সুবিধার জন্য নির্মিত ফুটওভার ব্রিজটিতে চলন্ত সিঁড়িসহ মোট চারটি সিঁড়ি রয়েছে। সবগুলো সিঁড়ির ধাপ মিলিয়ে সংখ্যা ১৪৪টি। তবে এর মধ্যে দুটি চলন্ত সিঁড়ি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে বলে জানা গেছে। ফলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। বিশেষ করে বয়স্ক ও শারীরিকভাবে অসুবিধায় থাকা মানুষদের বাড়তি কষ্ট করতে হচ্ছে।
মো. দিদার নামের এক বৃদ্ধ পথচারী বলেন, ‘যদি চলন্ত সিঁড়িই না চলে, তাহলে এগুলো বসানোর দরকার কী ছিল? আমাদের মতো বয়স্ক মানুষের জন্য সিঁড়ি বেয়ে ওপরে ওঠা বেশ কষ্টের।’
মো. বশির নামের আরেক পথচারী বলেন, ‘প্রতিদিন শত শত মানুষ এই ফুটওভার ব্রিজ ব্যবহার করেন। চলন্ত সিঁড়িগুলো চালু করা খুব প্রয়োজন। তাহলে আমাদের আর কষ্ট করে হেঁটে হেঁটে ব্রিজের ওপরে উঠতে হবে না।’
আবিদা সুলতানা বর্ষা প্রায়ই এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তা পারাপার হন। তিনি জানান, গত ৭ থেকে ৮ মাস ধরে ব্রিজটির চলন্ত সিঁড়ি বিকল অবস্থায় পড়ে থাকতে দেখছেন তিনি।
ফারদিন নামের আরেক পথচারী জানান, তিনিও নিয়মিত এই ফুটওভার ব্রিজ ব্যবহার করেন। মাঝেমধ্যে এক-দুই দিনের জন্য চলন্ত সিঁড়ি চালু থাকতে দেখা যায়। তবে বেশির ভাগ সময়ই সেগুলো বন্ধ থাকে।

এদিকে রোদ-বৃষ্টি থেকে পথচারীদের সুরক্ষায় ফুটওভার ব্রিজটিতে ছাউনি রয়েছে। তবে সেই ছাউনির নিচেই একজন ছিন্নমূল মানুষকে শুয়ে থাকতে দেখা গেছে। সরেজমিনে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে দেখা যায়, এ সময়ের মধ্যে প্রায় ১০০ জন পথচারী ব্রিজটি ব্যবহার করে সড়ক পারাপার হয়েছেন। এ ছাড়া রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাব এবং নিরাপত্তাহীনতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন পথচারীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি ফুটওভার ব্রিজটি উদ্বোধন করা হয়েছে। এটি প্রায় ১ হাজার ১২ কোটি টাকার ‘ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ’ শীর্ষক বৃহৎ মেগা প্রকল্পের একটি অংশ হিসেবে তৈরি করা হয়েছে।
ফুটওভার ব্রিজটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল এবং এর বাস্তবায়নকারী সংস্থা ছিল বাংলাদেশ সেনাবাহিনী।

ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি চালু করা হবে কি না, এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানকে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, ‘পরিদর্শন করে সিঁড়ির কোন কোন স্থানে সমস্যা রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিন মাস আগেও ইসিবি চত্বরের ফুটওভার ব্রিজসহ মোট ২০টি ফুটওভার ব্রিজ নিয়ে কাজ করেছি। কিন্তু সংস্কার ও মেরামতের পরও মানুষ সেগুলো আবার আগের মতো এলোমেলো করে ফেলে। ফুটওভার ব্রিজের লাইটসহ বিভিন্ন সরঞ্জাম ব্যাপকভাবে চুরি হয়।’
তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। কিন্তু মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। মানুষ সচেতন হলে কিছুদিন পরপর এ ধরনের সমস্যার সৃষ্টি হতো না।’
তিনি আরও বলেন, ‘কোনো কিছুর সমস্যা হলে সিটি করপোরেশন হয়তো সেটি মেরামত বা নতুন করে স্থাপন করতে পারে। তবে এ ক্ষেত্রে সিটি করপোরেশনের পাশাপাশি পুলিশ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং এগিয়ে আসতে হবে।’

ফুটওভার ব্রিজ এড়িয়ে ঝুঁকি নিয়ে সড়ক পারাপারে পথচারীরা
৯ কোটি টাকার ফুটওভার ব্রিজ রেখে ঝুঁকি নিয়ে পারাপার