ইরানের গোপন ভূগর্ভস্থ মিসাইল সিটি পরিদর্শনে আইআরজিসি প্রধান

সিটিজেন জার্নাল ডেস্ক

প্রথমবারের মতো ইরানের একটি গোপন ভূগর্ভস্থ মিসাইল সিটি পরিদর্শন করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর প্রধান মেজর জেনারেল আহমদ ভাহিদি। এ সফরের পাশাপাশি বাহিনীটির পক্ষ থেকে একটি নতুন দ্বৈত-ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক বা লঞ্চারও উন্মোচন করা হয়েছে।
নতুন মিসাইল সিটি ঘুরে দেখার সময় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন জেনারেল ভাহিদি। তিনি বলেন, ‘শত্রুদের জন্য যা ঘটছে তা কেবল শুরু।’ সামনের দিনগুলোতে প্রতিপক্ষকে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শত্রুরা অপমান ও পরাজয়ের সাক্ষী হবে এবং সত্যের জয় হবে।’
সফরকালে মেজর জেনারেল ভাহিদির সঙ্গে ছিলেন আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি। এ সময় বাহিনীটির বর্তমান যুদ্ধ প্রস্তুতি এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সাম্প্রতিক সাফল্যের নানা দিক আইআরজিসি প্রধানের সামনে তুলে ধরা হয়।
এর আগে ১০ নভেম্বর আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স আনুষ্ঠানিকভাবে এ নতুন মিসাইল সিটিটি উন্মোচন করে। সেখানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি উপস্থিত ছিলেন। ভূগর্ভস্থ ওই কেন্দ্রে অত্যাধুনিক বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সেগুলোর উৎক্ষেপণ ব্যবস্থাও প্রদর্শন করা হয়।
সূত্র: মেহের নিউজ এজেন্সি

ইরানের পারমাণবিক নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া: আরাঘচি