বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়ার কথা ছিল সুপার এইট পর্ব। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচের টসও হয়। তবে ওই পর্যন্তই। শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি কোনো বল। পরিত্যক্ত হয়েছে ম্যাচটি।
ফলে দুদলকেই এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
সুপার এইটের প্রথম ম্যাচ ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। দারুণ লড়াই দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা। তবে ম্যাচ শুরুর আগেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল, আর নির্ধারিত সময়ের আগেই কলম্বোয় নেমে আসে ভারী বর্ষণ।
বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিট থেকে ওভার কাটা শুরু হয়। নিয়ম অনুযায়ী অন্তত পাঁচ ওভারের ম্যাচ সম্পন্ন করতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শুরু করা প্রয়োজন ছিল। সেই সময়সীমা পার হয়ে গেলেও মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।
অবশেষে ম্যাচ অফিসিয়ালরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।
সুপার এইট পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ড দুদলকেই এখন কঠিন সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে। পাকিস্তানের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড ও স্বাগতিক শ্রীলঙ্কা। একই প্রতিপক্ষের বিপক্ষেই খেলবে কিউইরাও।
বিশ্বকাপের মতো বড় আসরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দর্শক-সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।