লিটনের ফিফটি, বাংলাদেশের ২০০ পার

লিটনের ফিফটি, বাংলাদেশের ২০০ পার
নিজস্ব প্রতিবেদক

চাপের মুখে দারুণ ফিফটি করলেন লিটন দাস। লিটন যখন উইকেটে আসেন বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ১০৬। এরপর দ্রুতই বাংলাদেশ হারায় মুশফিক, মিরাজকে। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের সঙ্গে নিয়েই টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি করেছেন লিটন।
অবশ্য ফিফটির পর জীবন পেয়েছেন লিটন। খুররামের করা ওভারে একটি বল লিটনের গ্লাভসে লেগে উইকেটকিপারের কাছে যায়। পাকিস্তান দল আবেদন করলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। পাকিস্তানও রিভিউ নেয়নি। পরে রিপ্লেতে দেখা যায় বল লিটনের গ্লাভসে লেগেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২১৪ রান। লিটন ৭৫ রানে অপরাজিত আছেন।
চা-বিরতির পর ৫৮তম ওভারের প্রথম বলে তাইজুলকে বোল্ড করেন সাজিদ। ৪০ বলে ১৬ রানে ফেরেন তাইজুল। তাসকিন আহমেদ ৭ রান করে আউট হন।

চা-বিরতির আগে বাংলাদেশের রান ১৬৬
বিশ্বকাপের আগে ফ্রান্সের খেলোয়াড়কে দলে ভেড়ালো মরক্কো