বিশ্বকাপের আগে ফ্রান্সের খেলোয়াড়কে দলে ভেড়ালো মরক্কো

সিটিজেন স্পোর্টস ডেস্ক

জন্ম ফ্রান্সে, দেশটির বয়সভিত্তিক দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অধিনায়কত্বও করেছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদি। কিন্তু ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলতে বেছে নিলেন মরক্কোকে।
বিশ্বকাপের আগে ফিফা বুয়াদির জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন করেছে। মরক্কান বংশোদ্ভুত বুয়াদি ফরাসি লিগ ওয়ানের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডারদের একজন। তাকে নিজেদের জার্সিতে খেলানোর অনুমতি পাওয়ার তথ্য জানিয়ে রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস চেম্বারের কাছ থেকে আসা সিদ্ধান্তে জানা গেছে– বুয়াদির ক্রীড়া জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদিত হয়েছে।
আইয়ুব বুয়াদি লুক্সেমবার্গের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন। এখন পর্যন্ত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লিলের হয়ে ৯০টিরও বেশি ম্যাচ খেলেছেন তরুণ এই ফুটবলার।
সম্প্রতি তারা ফ্রান্সে জন্ম নেওয়া আরেক ফুটবলার ইসা দিওপকেও দলে নিতে সক্ষম হয়েছে মরক্কো। এই ডিফেন্ডারের মা মরক্কান। একইভাবে আয়াক্স আমস্টারডামের ফুটবলার এবং সাবেক বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রায়ানে বুনিদাও মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপের ২৩তম আসর হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ২০২২ বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কো এবার গ্রুপ ‘সি’ তে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে।

মেসির সঙ্গে আলাদা অনুশীলনে ডি পলের বিশ্বকাপ প্রস্তুতি
‘এলিফ্যান্টদের’ বিশ্বকাপ দল ঘোষণা