ইতালির বিপক্ষে এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ইতালির বিপক্ষে এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা
কিলিয়ান এমবাপ্পে

ইতালির বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের আগে ফ্রান্সের অনুশীলনে ছিলেন না অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বুধবার (১১ নভেম্বর) দলের সঙ্গে অনুশীলন না করে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

ফলে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ম্যাচে এমবাপ্পের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, এমবাপ্পে চিকিৎসা নিচ্ছেন। তবে ফ্রান্স ফুটবল ফেডারেশন বা দলের পক্ষ থেকে তার অনুপস্থিতির নির্দিষ্ট কারণ জানানো হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপ্পে চোটে পড়েননি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জিম করেছেন তিনি।

ইতালির বিপক্ষে তার খেলা নিয়ে এখনই শঙ্কিত হওয়ার কারণ দেখছে না ফেডারেশন। তবে ম্যাচের আগে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

বৃহস্পতিবার মিলানের সান সিরোতে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। নেশনস লিগের গ্রুপ ‘এ১’ এ চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি।

/টিই/