বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ভারত, সূচি দেখে নিন

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি পূর্বনির্ধারিত ছিল। তবে সেটি স্থগিত হয়েছিল। এবার ক্রিকবাজ তাদের এক রিপোর্টে নিশ্চিত করলো হতে যাচ্ছে সিরিজটি।
২০২৫ সালে স্থগিত হওয়া ভারত সিরিজটি এই বছরের আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে আয়োজন করতে চায় বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ আগস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের।
বিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।
ভারত সিরিজের কারণেই আইরিশদের বিপক্ষে সিরিজ পিছানোর অনুরোধ করেছিল বিসিবি।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে তারা।