শিরোনাম

লিড বড় করছে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
লিড বড় করছে বাংলাদেশ
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত যখন আউট হন দলের রান তখন ২৯৭। এরপর দ্রুতই ফেরেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে সঙ্গ দিচ্ছেন বোলার হাসান মাহমুদ।

১০০ ওভার শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৩৬ রান। লিড বেড়ে হয়েছে ১৩৮ রান। মিরাজ ১৯ ও হাসান ১১ রানে অপরাজিত আছেন।

নতুন বল কাজে লাগিয়ে শান্তর পর লিটন দাসকেও ফেরায় স্বাগতিকরা। মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ দিয়েছেন লিটন (০)। পরে ৩৬ রানে স্মিথের হাতে ক্যাচ দিয়েছেন মুশফিক।

/টিই/