শিরোনাম

বাংলাদেশের লিড ১০০ পেরোলো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের লিড ১০০ পেরোলো
৮৪ রান করেন শান্ত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের ব্যাটাররা। ৮৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০০ রান। তাতে লিড ১০০ ছাড়িয়েছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়। বাংলাদেশের লিড এখন ১০২।

তানজিদ তামিম করেছেন সেঞ্চুরি। ১৯৭ বলে ১০১ রান করে আউট হন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সবশেষ আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথ ডেলিভারি, নতুন বলে হ্যাজলউড একটু বাড়তি বাউন্সও পেয়েছেন। সেটাই কাল হয়েছে শান্তর জন্য। ৮৪ রানে আউট হয়েছেন দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে। তাতে ভেঙেছে ৬৬ রানের জুটি।

১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেশনে ৮৫ রান যোগ করে তারা, ৪৯ রানে আউট হন মুমিনুল হক।

/টিই/