প্রশংসায় ভাসছেন তানজিদ হাসান

প্রশংসায় ভাসছেন তানজিদ হাসান
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখন নিয়মিত তানজিদ হাসান তামিম। গত মে মাসে তার টেস্ট ফরম্যাটে অভিষেক। সেই তামিম অস্ট্রেলিয়ায় নিজের প্রথম এবং সবমিলিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই বাজিমাত করলেন। করলেন নিজের প্রথম সেঞ্চুরি।
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে ডারউইনে শুরু থেকেই দলগত নৈপুণ্য দেখাচ্ছে বাংলাদেশ। তানজিদ হাসান ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রক্ষণ এবং মারমুখী শট খেলে প্রশংসা কুড়াচ্ছেন।
১৮৮ বলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়ার আগেই ধারাভাষ্যকারদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন বাংলাদেশি এই ওপেনার। চ্যানেল সেভেনের আলোচনায় ধারাভাষ্যকার ট্রেন্ট কোপল্যান্ড বলেন, ‘আমার মনে হয়, সত্যিকারভাবেই তানজিদ তিন ফরম্যাটের তারকা হয়ে উঠছে। যেমন দ্রুতগতির বোলারদের বিপক্ষে খেলার গতি বা ছন্দ পরিবর্তন করা বা খুব সহজেই মিড-অফের ওপর দিয়ে বল পাঠানো, তা দেখে মনে হয় তার খেলায় বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো বৈচিত্র্য আছে।’
তানজিদের ১৯৭ বলে ১০১ রানের ইনিংসটি সাজানো ৮টি চার ও এক ছক্কায়। তানজিদের সেঞ্চুরির পর সতীর্থ তাসকিন আহমেদ ফেসবুকে লেখেন, ‘দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম সেঞ্চুরি তানজিদ হাসান তামিমের অস্ট্রেলিয়ার বিপক্ষে।’
বাংলাদেশের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন লেখেন, ‘কনগ্রাচুলেশনস তামিম। আহা, চোখটা সত্যিই শান্তি পেল তোর পারফরম্যান্স দেখতেই ভালো লাগে। তুই বরাবরই আমার প্রিয় একজন প্লেয়ার। এভাবেই খেলতে থাক বাংলাদেশের জন্য।’
অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করে যে আরও সতীর্থ এবং সাবেক ক্রিকেটারদের প্রশংসা পাবেন তানজিদ তা বলাই যায়।
বাংলাদেশ অনুমিত ধারণাকে বদলে দিয়েছে দেখে অবাক চ্যানেল সেভেনের আরেক ধারাভাষ্যকার গ্রেগ ব্লুয়েট, ‘আমরা ভেবেছিলাম অস্ট্রেলিয়া বাংলাদেশের টপ-অর্ডারকে সহজেই ধসিয়ে দেবে, কিন্তু তারা অস্ট্রেলিয়াকে বেশ ভালোই জবাব দিচ্ছে। বাইরে থেকে দেখে এমনটাই মনে হয়েছে যে, শুরুর দিকেই অস্ট্রেলিয়ানদের জন্য বলটা বেশ নরম হয়ে গিয়েছিল। শুরুতে বলের যে মুভমেন্ট বা নড়চড় দেখা গিয়েছিল, তা আর ছিল না।’

অস্ট্রেলিয়ায় সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তানজিদ
দুই অ্যাসিস্টে সান্তোসকে জেতালেন নেইমার