শিরোনাম

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, নিহত ৫
জাহাজ শিল্প কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছে। এছাড়া, অন্তত ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে মো. লোকমানের মালিকানাধীন ফেরদৌস স্টিল নামের জাহাজভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের স্টেশন অফিসার আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডের ভিতরে। উদ্ধার কাজ চলছে। এখনই বিস্তারিত জানাতে পারছি না।’

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ‘ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। আমরা সেখানে যাচ্ছি।’

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মাহবুবুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘জাহাজে বিষাক্ত গ্যাস নিগর্মনে ১০ জন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। সকালে এ ঘটনা ঘটে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে পারিনি। গ্যাস নির্গমনের কারণ এবং ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না তা পরিদর্শনের পর জানাতে পারব।’

/এসআর/