১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরলো নিউজিল্যান্ড

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
১৭৩ রানের জুটিতে লড়াইয়ে ফিরলো নিউজিল্যান্ড
১১৩ রানে অপরাজিত হেনরি নিকোলস

ওয়েলিংটন টেস্টে ৭০ রানে ৫ উইকেট তুলে নিয়ে শুরুটা দারুণ করেছিল ভারত। তবে দিন শেষে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের ১৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিক নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৪৩ রান। ১১৩ রানের ইনিংস খেলে অপরাজিত নিকোলস। ফিলিপস অপরাজিত ৯৪ রানে।

টস জিতে রিজার্ভ বেসিনে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমান গিল। ৭০ রানের মধ্যেই পাঁচ উইকেট পড়ে কিউইদের। এর তিনটিই নেন জাসপ্রিত বুমরা।

ইনিংসের তৃতীয় বলে কিউই অধিনায়ক টম লাথামকে বোল্ড করেন বুমরা। এরপর একে একে আউট হন ডেভন কনওয়ে (৪), রাচিন রবীন্দ্র (১৫), ড্যারেল মিচেল (১), টম ব্লানডেল (৫)।

প্রথম ৩০ ওভার ভারতীয়রা দাপট দেখালেও পরিস্থিতি বদলে দেয় ফিলিপস-নিকোলস জুটি। ষষ্ঠ উইকেটের অপরাজিত জুটিতে তারা যোগ করেছেন ১৭৩ রান। নিকোলসের অপরাজিত ১১৩ রানের ইনিংসে ১৪টি চার। ৯৪ রানে অপরাজিত ফিলিপসের ব্যাট থেকে এসেছে ১৩ চার।

এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত।

/টিই/