আফগানিস্তানকে ‘ভয়’ পাচ্ছে ভারত

আফগানিস্তানকে ‘ভয়’ পাচ্ছে ভারত
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে ভারত। এমনকি চোট শঙ্কা থাকা সত্ত্বেও কয়েকজন ক্রিকেটারকে আফগান সিরিজের দলে রেখেছে ভারত। যা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্ত। দেশটির বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়ের মতে আফগানিস্তানকে ভয় পাচ্ছে ভারত।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য তারকা পেসার জাসপ্রিত বুমরা, হার্শিত রানা, নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরকে দলে ফিরিয়েছে ভারত। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেন্টার অব এক্সেলেন্স থেকে ফিটনেস নিয়ে ছাড়পত্র পেলেই কেবল খেলতে পারবেন তারা।
পুরোপুরি ফিট নয়, এমন ক্রিকেটারদের দলে রাখা নিয়ে আপত্তি শ্রীকান্তের। তার মতে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারের পর আফগানদের বিপক্ষে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি আজিত আগারকারের নির্বাচক প্যানেল।
নিজের ইউটিউব চ্যানেলে ১৯৮৩ বিশ্বকাপ জেতা শ্রীকান্ত বলেন, ‘আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সিরিজ হারের পর নির্বাচকরা কোনো ঝুঁকি নিতে চায়নি এবং আফগানিস্তান সিরিজের জন্য পূর্ণ শক্তির দল সাজিয়েছে। তারা সব শক্তি নিয়ে মাঠে নামছে, কিন্তু এটা ভুল সিদ্ধান্ত। আফগানিস্তানের মতো দলের বিপক্ষেই তরুণদের সুযোগ দেওয়া উচিত। অথচ তারা ভয় থেকে পূর্ণশক্তির দল বেছে নিয়েছে।’
ফিটনেসের বিষয়টি টেনে শ্রীকান্ত বলেন, ‘এই চারজনের কেউই ম্যাচ ফিটনেস প্রমাণ করেনি। তাহলে কীসের ভিত্তিতে তাদের ফিট ধরা হচ্ছে? বেঙ্গালুরুর সিওইতে (সেন্টার অব এক্সেলেন্স) ফিটনেস প্রমাণ করলেই কি কেউ ম্যাচ খেলার জন্য ফিট হয়ে যায়?’
আফগানদের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ১৩ সেপ্টেম্বর। পরের দুটি ম্যাচ হবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর।

চ্যাম্পিয়নস লিগ জেতানো এনরিকের সঙ্গে আবারো চুক্তি পিএসজির