ফিরলেন হৃদয়-মুশফিক, সিলেট টেস্টে ফলাফল কী হবে

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ফিরলেন হৃদয়-মুশফিক, সিলেট টেস্টে ফলাফল কী হবে
হৃদয়ের উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের উদযাপন

আরেকটি তিন অঙ্কের দেখা হলো না তাওহীদ হৃদয়ের। ৮২ রানে বোল্ড হয়েছেন ওয়ারিক্যানের বলে। এরপর মুশফিকুর রহিমকে বোল্ড করেছেন শামার জোসেফ। ফেরার আগে মুশফিক করেন ৪৯ রান।

হৃদয়-মুশফিকের বিদায়ে জমে উঠেছে সিলেট টেস্ট। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৪ রান। অর্থাৎ জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ১৮৫ রান। দিনের আর ১৯ ওভার আছে। তবে এরই মধ্যে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়েছে। শেষ পর্যন্ত সিলেট টেস্টের ফলাফল কী হয় সেটি দেখার।

ওভার দ্য উইকেটে এসে লেগ স্টাম্পের বেশ বাইরে ফুল লেংথ ডেলিভারি দিয়েছিলেন ওয়ারিক্যান। হৃদয় সুইপ করতে গিয়ে বল মিস করেন। বল আঘাত হানে স্টাম্পে।

হৃদয় অবশ্য শুরুতে বিশ্বাসই করতে পারেননি। আম্পায়ারও নিশ্চিত হতে সিদ্ধান্ত থার্ড আম্পায়ারের কাছে পাঠান। রিপ্লেতে দেখা যায়, বলটি স্পষ্টভাবেই স্টাম্পে লেগে বেল পড়ে যায়। এটি ছিল ওয়ারিক্যানের টেস্ট ক্যারিয়ারে ১০০তম উইকেট।

দিনের শেষ সেশনের প্রথম নয় ওভারের মধ্যে দুই থিতু ব্যাটসম্যানকে হারালো বাংলাদেশ।

আবার খেলা শুরু হলে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ব্যাট করতে নামবেন।

/টিই/