এনভিডিয়ার সিইওকে ফাঁদে ফেলা কে এই চীনা নারী অ্যালিস হুয়াং

সিটিজেন জার্নাল ডেস্ক

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বাজারে একচ্ছত্র আধিপত্য যার, সেই এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এখন এক ব্যক্তিগত কেলেঙ্কারি ও আন্তর্জাতিক নিরাপত্তার বেড়াজালে আটকে গেছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসা এক চীনা নারী গুপ্তচরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন তিনি। ব্যবসায়িক সাম্রাজ্যের চূড়ায় থাকা মানুষটির ব্যক্তিগত জীবনের এ ঘটনা এখন বিশ্ব রাজনীতিরও অন্যতম আলোচিত বিষয়।
কে এই অ্যালিস হুয়াং
পুরো কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে থাকা অ্যালিস হুয়াং। তাকে অনেকে হুয়াং লে নামেও চেনেন, তিনি মূলত একজন চীনা নাগরিক। পদবি এক হলেও এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কোনো রক্তের বা পারিবারিক সম্পর্ক নেই। একসময় টেলিভিশন রিপোর্টার হিসেবে কাজ করা অ্যালিস পরে কর্পোরেট দুনিয়ায় পা রাখেন এবং সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার কোম্পানি ‘মেগাস্পিড’-এর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যুক্ত হন। মেগাস্পিড কোম্পানিটি মূলত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত, যা এনভিডিয়ার প্রসেসর দিয়ে তৈরি সরঞ্জাম কিনে আলিবাবার মতো চীনা কোম্পানিগুলোকে ডেটা সেন্টার সেবা দিত। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, অ্যালিস আসলে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস)-এর হয়ে কাজ করছিলেন।
জেনসেন হুয়াং কেন ক্ষমা চাইলেন
ঘটনা প্রকাশ পাওয়ার পরই নিজের ভুল স্বীকার করে কোম্পানির কর্মচারী, পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের কাছে একটি মেইল পাঠান ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং। সেই চিঠিতে তিনি কোনো রাখঢাক না করে নিজের অপরাধ স্বীকার করেন। তিনি লেখেন, আমি আমার পরিবার এবং আপনাদের সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম। আমার কৃতকর্ম তাকে এবং আমাদের সন্তানদের কষ্ট দিয়েছে। আমি যা করেছি তার কোনো ব্যাখ্যা নেই। আমি গভীরভাবে দুঃখিত।
তিনি আরও বলেন, এনভিডিয়াতে আমার সহকর্মীদের, আমাদের বোর্ড, অংশীদার ও বিশ্বজুড়ে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার কাছ থেকে আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। বোর্ড জানিয়েছে, এ ঘটনার পর একটি স্বাধীন তদন্ত শুরু হয়েছে।
কীভাবে ফাঁদে ফেললেন অ্যালিস
হানিট্রাপ বা প্রেমের ফাঁদ পাতার পুরোনো ইতিহাস চীনের রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যখন অ্যালিস হুয়াংকে নজরদারিতে রাখে, তখন তার সঙ্গে এক মার্কিন নাগরিকের কথোপকথন তাদের হাতে আসে। পরে আনমাস্কিং প্রক্রিয়ায় সেই মার্কিন নাগরিক আর কেউ নন, জেনসেন হুয়াং বলেই প্রমাণিত হয়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অধীনে তৈরি এক গোপন স্মারকে দুজনের এ ঘনিষ্ঠ সম্পর্কের কথা উঠে আসে। ২০২৪ সালের জুনে তাইপের একটি বারে হুয়াংয়ের পাশে অ্যালিসের বসা থাকার ছবিও প্রকাশ্যে আসে, যা তাদের যোগাযোগের বিষয়টি আরও স্পষ্ট করে তোলে।
৪.৮ বিলিয়ন ডলারের চিপ রহস্য
এই পুরো সম্পর্কের পেছনে শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং বিশাল অঙ্কের বাণিজ্যের গন্ধ পাচ্ছে মার্কিন প্রশাসন। মেগাস্পিড এবং তাদের মালয়েশীয় সহযোগী প্রতিষ্ঠান ‘স্পিডম্যাট্রিক্স’ ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে প্রায় ৪.৮ বিলিয়ন ডলারের উন্নত এনভিডিয়া চিপ কিনেছিল। ওয়াশিংটন যখন চীনে উন্নত এআই চিপ রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে, ঠিক সেই সময়ে এ বিশাল পরিমাণ হার্ডওয়্যার কেনা নিয়ে সন্দেহ তৈরি হয়।
মার্কিন বাণিজ্য বিভাগের কর্মকর্তারা মালয়েশিয়ায় গিয়ে দেখতে পান, মেগাস্পিডের ডেটা সেন্টারে এনভিডিয়ার সরঞ্জামগুলো তখনও বাক্সে বন্দি পড়ে আছে। এগুলো সত্যিই ডেটা সেন্টারে বসানো হচ্ছিল, নাকি গোপনে চীনে পাচার করা হচ্ছিল- সে প্রশ্নটি এখন বড় করে দেখা হচ্ছে। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের তদন্তের মুখে এ টেক জায়ান্টের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।
সূত্র: ফার্স্ট পোস্ট