দুর্যোগে উদ্ধারকাজে সংস্থাগুলোর দায়িত্ব ভাগের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজ দ্রুত ও কার্যকর করতে ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি বলেন, শুধু কাগজে-কলমে দায়িত্ব বণ্টন করলে হবে না, প্রতিটি সংস্থার সক্ষমতা ও উদ্ধার সরঞ্জাম বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিতে হবে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভায় সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন।
সভায় ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণের অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। ফলে ভবন ধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জামের বিস্ফোরণ এবং ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
দুর্যোগ মোকাবিলায় নিয়মিত মহড়া ও জনসচেতনতামূলক সেমিনার আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতন করার আহ্বান জানান।
সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে আবদুস সালাম বলেন, ওই এলাকায় সরু রাস্তা, পানির সংকট, দোকানপাট ও হকারদের কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার হাইড্রেন্ট নিশ্চিত করতে হবে।
শহরের ঝুলে থাকা ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানির সংস্থান নিশ্চিত করতে ধোলাইখালসহ নগরীর পুকুর ও জলাধারগুলো সংরক্ষণের ওপর জোর দেন।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের পরিচালনায় সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশ নেন। সভায় দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর করণীয় ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মিরপুর-১-এ ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান