প্রকৃত উন্নয়নের জন্য গণতন্ত্র অপরিহার্য: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

প্রকৃত উন্নয়নের জন্য গণতন্ত্র অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার (৯ নভেম্বর) সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের সূচনাপর্বে বক্তব্য প্রদানকালে স্পিকার এসব কথা বলেন।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার অন্যায়, নিপীড়ন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশে গণতন্ত্রের পথে নতুন যাত্রার সূচনা করেছে।
তিনি বলেন, জাতীয় সংসদের কাছে জনগণের প্রত্যাশা অপরিসীম। জনগণের ম্যান্ডেটের প্রতি সম্মান জানানো, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষা করা এ সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
সংসদীয় গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীলভাবে মতামত প্রকাশের মধ্যেই সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি নিহিত।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে। স্বাধীনতার সংগ্রাম– ত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ ইতিহাস আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের প্রত্যাশাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো– ভিন্নমত ও ভিন্ন দৃষ্টিভঙ্গির সহাবস্থান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
এ সময় সংসদের সব কার্যক্রমে প্রত্যেক সংসদ সদস্য সংসদীয় শিষ্টাচার, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন স্পিকার হাফিজ উদ্দিন।

সংসদের চতুর্থ অধিবেশন শুরু, ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন