ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া স্পেশাল: হাসান

ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া স্পেশাল: হাসান
নিজস্ব প্রতিবেদক

ইনিংসে ৫ উইকেট পাওয়া বোলারদের কাছে বিশেষ কিছু। সেটি যদি ঘরের মাঠে হয় তাহলে হয়ে ওঠে আরও বিশেষ। প্রথমবার ঘরের মাঠে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান মাহমুদ।
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন হাসান।
টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘আলহামদুলিল্লাহ, ঘরের মাঠে পাঁচ উইকেট পাওয়াটা সব সময়ই আমার জন্য খুবই স্পেশাল। নিজেদের মাঠে ভালো একটা সুযোগ ছিল, তাই অনুভূতিটা অনেক আনন্দের।’
এ নিয়ে পঞ্চমবার ৫ বা তার বেশি উইকেট নিলেন হাসান। নিজের বোলিং নিয়ে ২৭ বছর বয়সী পেসার আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট সবসময়ই স্পেশাল। আমি জিনিসগুলো খুব সহজ রাখার চেষ্টা করি। কন্ডিশন যেমনই হোক, দলের চাওয়া অনুযায়ী বোলিং করা এবং ডিসিপ্লিন ধরে রাখা গুরুত্বপূর্ণ।’
সিলেটের উইকেট পেস সহায়ক হয়ে থাকে। তবে এবার কিছুটা ভিন্ন আচরণ করছে মত হাসানের। তিনি বলেন, ‘বেশিরভাগ সময় ফাস্ট বোলারদের পক্ষেই থাকে কন্ডিশন। কিন্তু এই উইকেটটা সম্ভবত প্রথম এক-দুই ঘণ্টা পর খুবই ফ্ল্যাট হয়ে গিয়েছিল, পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি।’
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দল এখনো ২৬৮ রানে পিছিয়ে।

আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের সোবহানা