৮৮ রানে দিন শেষ করলো বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
৮৮ রানে দিন শেষ করলো বাংলাদেশ
তাওহীদ হৃদয় অপরাজিত আছেন ২৯ রানে

দলীয় ৫১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর দিনের বাকি সময় পার করেছেন তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেট জুটিতে এসেছে ৩৭ রান। আজও দিনের খেলা আগেই শেষ হয়েছে আলোকস্বল্পতার কারণে।

সিলেট টেস্টের তৃতীয় দিনে কাল ২৯ রান নিয়ে দিন শুরু করবেন হৃদয়। মুশফিক অপরাজিত ১৯ রানে। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। স্বাগতিকরা এখনো পিছিয়ে ২৬৮ রানে।

এর আগে ফিল্ডিংয়ের সময় সাদমান ইসলাম ইনজুরিতে পড়ায় ওপেনিংয়ে পরিবর্তন আনতে হয় বাংলাদেশ দলকে। প্রথমবার ওপেনিংয়ে নামেন নাঈম হাসান। আগে প্রথম শ্রেণির ক্রিকেটেও কোনোদিন ওপেন করেননি নাঈম। ইনিংসের পঞ্চম ওভারে সিলসের বলে স্লিপে ব্র্যান্ডন কিংকে ক্যাচ দিয়ে ফেরেন (৫) নাঈম।

নবম ওভারের শেষ বলে আউট হন তানজিদ হাসান তামিম। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে শট খেলেন তানজিদ (১৬)। পয়েন্টে ডান দিকে শূন্যে লাফিয়ে বল তালুবন্দি করেন অভিষিক্ত উইকহ্যাম।

আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোল্ড হন জোসেফের বলে। ফেরার আগে ১টি করে চার ও ছক্কায় ৬৫ বলে ১৮ রান করেন শান্ত।

ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। তার ৩৫৬ রানে অলআউট হয়। হাসান মাহমুদ ৯০ রান দিয়ে ৬ উইকেট নেন। তাতে ক্যারিয়ারে পঞ্চমবার পাঁচ উইকেট শিকার করেন হাসান। তবে দেশের মাটিতে এটি তার প্রথম ফাইফার।

/টিই/