ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ২১৯ রানে হারলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২১৯ রানে। প্রথমে ৯১ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হলো ১৮৪ রানে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৪ রান করে ডিক্লেয়ার দেয়।
সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম দিন এক সেশন ভেসে যায় বৃষ্টিতে। ব্যাটিং ব্যর্থতায় টেস্টের তিন দিন পূর্ণ হওয়ার আগেই হারলো নাজমুল হোসেন শান্তর দল।
দ্বিতীয় দিন শেষে প্রোটিয়ারা করেছিল ৭ উইকেটে ৪৯৪ রান। আজ বুধবার (২৫ নভেম্বর) টেস্টের তৃতীয় দিনে আর ব্যাট করেনি স্বাগতিকরা। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায়।
তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে আর মাত্র ১৮ ওভার ৪ বল টেকে বাংলাদেশের ইনিংস। ৪৯ ওভার ৪ বলে ১৮৪ তে গুটিয়ে যান লিটন-হৃদয়রা। বাংলাদেশকে দ্রুত অলআউট করার পেছনে বড় ভূমিকা উইয়ান মুল্ডারের।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান করেন তাওহীদ হৃদয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৩ বলে ৪১ রান করেন তিনি। হৃদয়ের ইনিংসে ছিল ৭টি চার ও ১ ছক্কা।
ওপেনার মাহফিজুল ইসলাম করেন ৩৮ রান। এছাড়া অধিনায়ক শান্তর ব্যাট থেকে আসে ৩৪ রান। ২৯ রান করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।
বাংলাদেশের শেষ ৬ উইকেটই তুলে নেন মুল্ডার। ইনিংসে তিনি ৩১ রান দিয়ে নেন ৭ উইকেট। এছাড়া মার্কো ইয়ানসেন ২টি ও কাগিসো রাবাদা নেন ১টি উইকেট। টেস্ট ইনিংসে প্রথমবার ৫ উইকেট বা তার বেশি পাওয়া মুল্ডারের এটি সেরা বোলিং। এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে সেঞ্চুরিও করেছিলেন তিনি।

মুমিনুল কি তবে টেস্ট দলের বোঝা হয়ে উঠছেন?