আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে এক অনন্য কীর্তি গড়েছে চেন্নাই সুপার কিংস। শনিবার (২ মে) ঘরের মাঠে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও কার্তিক শর্মার অনবদ্য ব্যাটিং নৈপুণ্যে বড় জয় তুলে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা।
২০০৮ সালে আইপিএল থেকে যাত্রা শুরু করে মুম্বাই। তখন দলের কেন্দ্রে ছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তবে প্রথম শিরোপা জিততে তাদের অপেক্ষা করতে হয়েছে ৫ আসর।