কপাল খুললো আর্জেন্টাইন ডিফেন্ডারের

কপাল খুললো আর্জেন্টাইন ডিফেন্ডারের
সিজেডএন স্পোর্টস ডেস্ক

চোটের কারণে কয়েকদিন আগে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে যান লিওনার্দো বালের্দি। তার বদলি খেলোয়াড় কে হবেন ভক্তদের মনে ছিল সেই প্রশ্ন। এবার আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি জানালেন, সেই বদলি খেলোয়াড়ের নাম।
টটেনহাম হটস্পারে যোগ দেওয়া মার্কোস সেনেসিকে দলে নিয়েছেন স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে ২৯ বছর বয়সী সেনেসিকে দলে নেওয়ার খবর।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথের হয়ে ২০২-২৬ মৌসুমে দারুণ পারফর্ম করেছেন সেন্টার ব্যাক পজিশনে খেলা সেনেসি। তার ওপর ভর করেই আগামী মৌসুমে প্রথমবারের মতো ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার টিকিট কেটেছে বোর্নমাউথ।
তবে ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেন সেনেসি। বল-প্লেয়িং এই ডিফেন্ডার ফ্রি ট্রান্সফারে বেছে নিয়েছেন টটেনহাম হটস্পারকে।
আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

যে রেকর্ডে পেলের পরেই গিলবার্তো মোরা