ঈদুল আজহার তারিখ ঘোষণা মালয়েশিয়ার
সিটিজেন ডেস্ক

ঈদুল আজহার তারিখ ঘোষণা মালয়েশিয়ার
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ২০: ৩২

মালয়েশিয়ায় আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রবিবার (১৭ মে) দেশটির জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ বার্তায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার কিপার অব দ্য রুলারস সিলের সহকারী সচিব মুহাম্মদ আফেন্দী জালালুদ্দিন এই ঘোষণা দেন। তিনি জানান, দেশের মহামান্য রাজা ইয়াং দি-পারতুয়ান আগং এর নির্দেশে ও অন্যান্য শাসকদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ২৯টি পয়েন্টে জিলহজ মাসের চাঁদ দেখার কার্যক্রম সম্পন্ন করার পর এ ঘোষণা আসে।
ঘোষণা অনুযায়ী, সোমবার (১৮ মে) থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হচ্ছে। সেই হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৭ মে দেশজুড়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সূত্র: মালয় মেইল

/এমএকে/

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা পাকিস্তানের