ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা পাকিস্তানের

সিটিজেন ডেস্ক

মহাকাশ ও বৈজ্ঞানিক উপাত্ত বিশ্লেষণের ওপর ভিত্তি করে চলতি বছর পাকিস্তানে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে দেশটির চাঁদ দেখা সংক্রান্ত গবেষণা কাউন্সিল। আগামী ২৭ মে দেশটিতে মুসলিমদের অন্যতম বড় এ ধর্মীয় উৎসব পালিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (২ মে) সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। রুয়েত-ই-হিলাল রিসার্চ কাউন্সিলের হিসাব অনুযায়ী, আগামী ১৬ ও ১৭ মে মধ্যরাতে (রাত ১টা ১৫ মিনিট) জিলহজ মাসের নতুন চাঁদ উদয় হবে। ফলে ১৭ মে সূর্যাস্তের সময় চাঁদের বয়স ১৮ ঘণ্টার বেশি হবে। আকাশ পরিষ্কার থাকলে ওই দিন সন্ধ্যায় পাকিস্তানের আকাশে চাঁদ দৃশ্যমান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর ওই দিন চাঁদ দেখা গেলে ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন গণনা শুরু হবে এবং ১০ জিলহজ অর্থাৎ বুধবার (২৭ মে) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।
গবেষণা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল খালিদ এজাজ মুফতি জানান, বৈজ্ঞানিক হিসেবনিকেশ পর্যালোচনা করে দেখা গেছে, এবার সৌদি আরব ও পাকিস্তানে একই দিনে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ১৭ মে সূর্যাস্তের পর করাচি ও পেশোয়ারের মতো শহরগুলোতে প্রায় ৫৫ থেকে ৬৩ মিনিট পর্যন্ত দিগন্তে চাঁদ অবস্থান করবে, যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট সময়। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আবহাওয়া এবং স্বাভাবিক চাঁদ দেখার ওপর। যদি মেঘলা আকাশ বা অন্য কোনো কারণে ১৭ মে চাঁদ দৃষ্টিগোচর না হয়, তবে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে বৃহস্পতিবার পালিত হবে।
সূত্র: এআরওয়াই নিউজ

আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে